ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

বৃষ্টি-যানজটে দেরিতে কেন্দ্রে প্রবেশ পরীক্ষার্থীদের

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে, শিক্ষা বোর্ডগুলোর এমন নির্দেশনা থাকার পরও শেষ সময়ে কেন্দ্রে ঢুকছেন অনেক পরীক্ষার্থী।

রোববার (৩০ জুন) সকালে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে এ চিত্র দেখা গেছে।

পরীক্ষার্থীদের অভিভাবকরা বলছেন, মৌসুমি ভারী বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রে আসতে পরীক্ষার্থীদের দেরি হচ্ছে। এই বৃষ্টিতে রাজধানীতে তৈরি হয়েছে দীর্ঘ যানজটের। বৃষ্টির দুর্ভোগ ছাড়াও যানজটের কারণেই এই দেরি।

রাজধানীর ৬০ ফিট থেকে আরিফা আক্তারকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছেন তার বাবা মাসুদ চৌধুরী। সকাল ৯টা ৪০ মিনিটে পরীক্ষা কেন্দ্রে ঢোকেন তার মেয়ে জানতে চাইলে মাসুদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বাসা থেকে বের হওয়ার পরই বৃষ্টি নামে। বৃষ্টিতে ভিজে যাই। এরপর সিএনজিতে করে রওনা হই। বৃষ্টির কারণে রাস্তায় অনেক যানজট। এজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে। স্পেশাল কনসিডারেশনে আমার মেয়েকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এখানে এসে দেখছি আমার মেয়ের মত আরও অনেকেরই লেট হচ্ছে। বৃষ্টি আর যানজটের কারণেই আসলে এমনটা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে নয়টার পরও এই কেন্দ্রে বেশ কয়েকজন শিক্ষার্থী প্রবেশ করেছে।

উল্লেখ্য, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই হলে প্রবেশ করতে হবে, শিক্ষা বোর্ডগুলো এমন নির্দেশনা দিয়ে রেখেছে আগেই। তবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্বের কারণ একটি রেজিস্টারে লিখে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

বৃষ্টি-যানজটে দেরিতে কেন্দ্রে প্রবেশ পরীক্ষার্থীদের

আপডেট সময় ০১:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪