ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়মে পরিনত করছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে বড়লেখা উপজেলা পৌর ছাত্রদল ও বড়লেখা উপজেলা শাখার ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। তনু হত্যায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএর নমুনা সংগ্রহ বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! ঘোড়াশালে চাঁদাবাজ মহিউদ্দিনের দাপট, স্বাস্থ্যকেন্দ্র দখলের অভিযোগ কালীগঞ্জে ফুয়েল কার্ড যাচাইয়ে ইউএনও’র তৎপরতা, ভুল বোঝাবুঝির অবসান

ট্রাক্টরের চাকায় পিষ্ট স্কুলছাত্র

জেলার আলমডাঙ্গা উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মুন্না হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এতে আব্দুল মজিদ নামে আরেক বন্ধু আহত হয়।

শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার খাসকররা বাজারের সামনে আলমডাঙ্গা-সরোজগঞ্জ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

সে উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা এলাকার পাট ব্যবসায়ী নাসির উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না তার বন্ধু আব্দুল মজিদের সঙ্গে মোটরসাইকেলে খাসকররা বাজার এলাকায় যাচ্ছিল। তারা বাজার সন্নিকটে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক্টর তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে মজিদ ছিটকে পড়ে পুকুরে আর মুন্না মোটরসাইকেল থেকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় এলাকাবাসী ধাওয়া করলে চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ওই ট্রাক্টরটি আটক করে হেফাজতে নেন।

খাসকররা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মিল্টন প্রামানিক জানান, মুন্না তার বন্ধুর মোটরসাইকেল যোগে খাসকররা বাজারে যাচ্ছিল। খাসকররা বাজারে পৌঁছলে ইটবহনকারী ট্রাক্টর মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, ঘাতক ট্রাক্টর চালক গাড়ি ফেলে পালিয়ে গেছে। ট্রাক্টরটি আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ

ট্রাক্টরের চাকায় পিষ্ট স্কুলছাত্র

আপডেট সময় ১২:০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪