ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবিতে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির সংবাদ সম্মেলন লামায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগ গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস আলম আহত রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক ফরিদপুর কোতোয়ালি থানার ওসির সাথে রিপোর্টার্স ক্লাব ফরিদপুর মতবিনিময়  মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা  কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত রেমিট্যান্সের বিনিময়ে ফিরল দুই ভাইয়ের লা’শ, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়

গাজার সুজাইয়া ছেড়ে পালিয়েছেন ৬০ হাজার মানুষ

গাজা উপত্যকার সুজাইয়া এলাকায় কঠিন প্রতিরোধের মুখোমুখি হচ্ছে ইসরাইলি বাহিনী। স্বাধীনতাকামী যোদ্ধা আল কুদস্ ব্রিগ্রেডের হামলায় নিহত হয়েছেন অন্তত ৪ ইসরাইলি সেনা। এই সংঘাতের ফলে ৬০ হাজারের বেশি বাসিন্দা শহর ছেড়ে পালিয়েছেন।

গত বৃহস্পতিবার থেকে সুজাইয়া এলাকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। শুরুতে ট্যাংক নিয়ে পদাতিক সৈন্যরা তাণ্ডব চালানো শুরু করে পুরো এলাকায়। খবর আলজাজিরার।

এরপর শুক্রবার (২৮ জুন) ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধে গেরিলা হামলা শুরু করে স্বাধীনতাকামী যোদ্ধারা। এ সময় আল-কুদস্ ব্রিগ্রেডের পেতে রাখা বোমায় নিহত হয় ৪ ইসরায়েলি সেনা। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

এদিকে পাল্টাপাল্টি হামলার কারণে সুজাইয়া ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত এই এলাকার ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি-ট্যাংক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরাইলি বাহিনীর মধ্যে হতাহত সৃষ্টি করেছে।

গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরাইলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবিতে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির সংবাদ সম্মেলন

গাজার সুজাইয়া ছেড়ে পালিয়েছেন ৬০ হাজার মানুষ

আপডেট সময় ১২:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪