ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিটফোর্ড হাসপাতালের হিসাবরক্ষকের বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন নাটোরের লালপুর বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্ট সন্তানের ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ এসএসসি পরিক্ষার্থী আহত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ডিজি নেয়াজুর রহমানের যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গোসাইরহাট ভূমি অফিসের নায়েব কামরুজ্জামান সরকারি কোষাগারের টাকা লুট করে বরখাস্ত হয়েও ‘ম্যানেজ’ করে বহাল হজে গিয়ে মৃত্যু, জান্নাতুল বাকিতে দাফন হলেন জামালপুরের শিক্ষক জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু গম চুরির অভিযোগ : ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব ইউক্রেনের

শিশু নির্যাতনের সালিশের টাকা গেল মাতবরদের পকেটে

ঢাকার ধামরাইয়ে সানোড়া খালপাড়ের জঙ্গলের ভেতর নিয়ে শিশুকে বলাৎকারের ঘটনায় গ্রাম্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সালিশ বৈঠকে বলাৎকারীর বাবার কাছ থেকে আদায়কৃত জরিমানা ও ক্ষতিপূরণের ১ লাখ ৪০ হাজার টাকা মাতবরদের মাঝে ভাগ-বাটোয়ার করা হয়েছে। জরিমানার কানাকড়িও ভিকটিমের পরিবারকে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

বুধবার বিকালে মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিতে উপজেলার কালামপুর চইড়াপাড়া এলাকায় আব্দুল আজিজের নিজ বাড়ির আঙ্গিনায় এ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার বিকালে সানোড়া খালপাড় এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে জিসান চকলেট দেওয়ার লোভ দেখিয়ে একই এলাকার শিশু সিয়ামকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। এরপর তাকে (পাশবিক নির্যাতন) করে। তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী সিয়াম হোসেনের বাবা জানান, আমার শিশু সন্তানের এত বড় সর্বনাশ করার পরও কতিপয় মাতবর বিষয়টি নিষ্পত্তির কথা বলে সালিশ বৈঠক করেন।

ক্ষতিপূরণ বাবদ আদায়কৃত সমুদয় টাকা সালিশকারী মাতবররা নিজের মধ্যে ভাগ-বাটোয়ারা করেছে। আমাকে একটি টাকাও দেওয়া হয়নি। আমি ওই মাতবরদের কঠোর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে সালিশকারী মাতবর আজিজুল হক জরিমানার টাকা ভাগ-বাটোয়ারার কথা অস্বীকার করে বলেন, নিজেদের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উভয়পক্ষের মধ্যে মিলমিশ করে দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিটফোর্ড হাসপাতালের হিসাবরক্ষকের বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

শিশু নির্যাতনের সালিশের টাকা গেল মাতবরদের পকেটে

আপডেট সময় ১১:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪