ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

রাজনৈতিক কারণে কারাগারে কেউ আটক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনৈতিক কারণে কারাগারে কেউ আটক নেই। কাউকে রাজনৈতিক কারণে গ্রেফতার করাও হয়নি। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশের কারাগারগুলোতে ৬৩ হাজার ৮৩০ জন আটক রয়েছে। যাদেরকেই গ্রেফতার করা হচ্ছে, তাদের সুনির্দিষ্ট অপরাধে, অভিযোগে, অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কাজ, মানুষ হত্যা এসব অপরাধে আমরা গ্রেফতার করেছি।

তিনি আরও বলেন, জঙ্গিদের বিরুদ্ধে এ দেশের মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল ঠিক সেভাবে মাদকের বিরুদ্ধে জনগণকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা কিন্তু বসে নেই, আমাদের কারাগারগুলোতে প্রায় ৫০ ভাগ মাদক কারবারি আটক রয়েছে। কারাগারের ধারণক্ষমতা এখন ৪২ হাজার ৮৬৬। বিএনপি নানা ধরনের কথা বলে। তাদের নাকি ২৬ হাজার, ২০ হাজার, ২২ হাজার আটক রয়েছে। এই মুহূর্তে আমাদের ৬৩ হাজার ৮৩০ জন বিভিন্ন কারাগারে রয়েছে। এ সংখ্যা মাঝে মাঝে বাড়ে এটা সঠিক, কিন্তু আমরা কাউকে রাজনৈতিক কারণে গ্রেফতার করিনি।

তিনি বলেন, মানুষ এক সময় পুলিশ দেখলে ভয় পেত। এখন পুলিশ সাধারণ মানুষের আস্থা-বিশ্বাসের জায়গায় চলে এসেছে। যে কোনো ব্যক্তি ৯৯৯-এ ফোন করলে পুলিশ হাজির হচ্ছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস হাজির হচ্ছে। একইভাবে এলিট ফোর্স র‌্যাব দক্ষতা-সক্ষমতার মাধ্যমে জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবের কারণে জঙ্গি দমন সম্ভব হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

রাজনৈতিক কারণে কারাগারে কেউ আটক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪