ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ হুথিরা আলোচনায় এলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট চাকরি ও বিয়ের প্রলোভনে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা: উদ্ধার ৩১৭ জন, আটক ৭ শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

চকলেট ভেবে ইঁদুর মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে চকলেট ভেবে ইঁদুর মারার ওষুধ খেয়ে মরিয়ম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টায় সদর ইউনিয়নের এমকে ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মরিয়ম বেগম ওই গ্রামের হান্নান ফকিরের মেয়ে।

পারিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ঘরের মেঝেতে পড়ে থাকা প্লাস্টিকের ছোট্ট কৌটা খুলে চকলেট আকৃতি বড়ি দেখতে পায়। পরে চকলেট ভেবে খেয়ে ফেললে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন; কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ইখলাস উদ্দিন জানান, পারিবারিক সচেতনতার অভাবে শিশুটি মারা গেল। বিষাক্ত ইঁদুর মারার ওষুধের কৌটা শিশুদের নাগালের বাইরে রাখা উচিত ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ

চকলেট ভেবে ইঁদুর মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:২০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪