ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ হুথিরা আলোচনায় এলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট চাকরি ও বিয়ের প্রলোভনে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা: উদ্ধার ৩১৭ জন, আটক ৭ শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন তরুণ

ফরিদপুরে টিকটকের ভিডিও করতে গিয়ে টেনের নিচে কাটা পড়ে লাবিব (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুণ্ডার জামতলা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখেলা মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি চলতি বছর ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও লাবিবের বন্ধুরা বলেছেন, টিকটকের জন্য ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন লাবিব।

ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওয়াল হোসেন জানান, লাবিবসহ চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেল নিয়ে বাখুণ্ডার জামতলায় গিয়ে রেললাইনের ওপর টিকটক ভিডিও তৈরি করছিলেন। ওই সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। তিন বন্ধু দ্রুত রেললাইন থেকে সরে যেতে পারলেও লাবিব ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত লাবিবের বন্ধুদের বরাতে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, ওই তরুণ টিকটকের ভিডিও করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে রাজবাড়ী রেলওয়ে পুলিশ।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু বলেন, ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন কাটা পড়ে ওই দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন তরুণ

আপডেট সময় ১১:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪