ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে

নারীদের নিরাপত্তা নিয়ে প্রিয়াঙ্কার মন্তব্যে অসন্তোষ বিজেপি

‘নারীদের নিরাপত্তা অত্যাবশ্যক। প্রতিদিন ভারতের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি অত্যাচারের নানা খবর সামনে আসে। এ বিষয়টি নিয়ে অনেক কাজ করা বাকি আছে। তাই একেবারে গোঁড়া থেকে সেই কাজ শুরু করা উচিত।’ দাবি প্রিয়াঙ্কা চোপড়ার। নারীদের নিরাপত্তা নিয়ে প্রিয়াঙ্কার এমন বিস্ফোরক মন্তব্যে একমত হতে পারেনি ক্ষমতাসীন বিজেপি সরকার। সেইসঙ্গে প্রিয়াঙ্কার মন্তব্যের ব্যাপারে অসন্তোষ জানিয়েছেন দলটির নেতারা। 

সম্প্রতি দীর্ঘ তিন বছর পর ভারতের মাটিতে পা রাখেন প্রিয়াঙ্কা। তবে শুধুমাত্র ছুটি কাটাতে নয়, হাতে বেশ কয়েকটি কাজ নিয়েই ভারতে এসেছিলেন তিনি। এই সফরে তার অন্যতম লক্ষ্য ছিল লক্ষ্মৌতে যাওয়া। ইউনিসেফের অ্যাম্বাসেডর হয়ে লক্ষ্মৌতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। উত্তরপ্রদেশে মেয়েদের উপর বৈষম্যমূলক ও অত্যাচারের অবসান ঘটাতে কাজ করছে ইউনিসেফ। মূলত সেই সমস্ত কাজ পরিদর্শনের জন্যই সেখানে গিয়েছিলেন এই বলিউড কুইন।

প্রিয়াঙ্কার গাড়ি গোমতীনগর এলাকায় পৌঁছনোর আগেই ওই এলাকার বিভিন্ন দেওয়ালে তার পোস্টার লাগিয়ে দেওয়া হয়। দেখা যায়, প্রিয়াঙ্কার ছবি লাল কালি দিয়ে কেটে লেখা হয়েছে ‘নবাবের শহরে তোমার উপস্থিতি আমরা চাইছি না, তুমি ফিরে যাও।’ তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা স্পষ্ট নয়।

তবে সেসবের তোয়াক্কা না করেই লক্ষ্মৌ পৌঁছান প্রিয়াঙ্কা। নিজের প্রোফাইলে অনেক ছবিই পোস্ট করেন অভিনেত্রী। মেয়েদের স্কুল পরিদর্শন থেকে শুরু করে পুলিশের সঙ্গে মেয়েদের নিরাপত্তা নিয়েও।

ভিডিওতে এক আইপিএস অফিসারকে প্রিয়াঙ্কা বলেন, ‘আপনি আমায় একটা কথা বলুন, ইউপির মতো রাজ্যে, যেখানে আমি বড় হয়েছি, মেয়েদের মধ্যে একটা ভয় তো থাকেই, বিশেষ করে সন্ধ্যা ৭টার পর।’ বাকি ভিডিওতে দেখা যায়, পুলিশের সঙ্গে ওম্যান পাওয়ার লাইন নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা। নারীদের হেল্প লাইন নম্বর নিয়েও কথা বলতে শোনা যায়।

লক্ষ্মৌ সফরে বেশ কয়েকটি এডুকেশন সেন্টার পরিদর্শন করেন প্রিয়াঙ্কা, যেখানে শিশু ও নারী শিক্ষা নিয়ে কাজ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

নারীদের নিরাপত্তা নিয়ে প্রিয়াঙ্কার মন্তব্যে অসন্তোষ বিজেপি

আপডেট সময় ১২:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২