ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম

কারাগারে থেকেও চমক দেখালেন খালিস্তানি নেতা অমৃত পাল সিং

কারাগারে থেকেও ভারতের লোকসভা নির্বাচনে এগিয়ে রয়েছেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃত পাল সিং খাদুর। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মতে, অমৃতপাল সিং ১ লাখ ৯৭ হাজার ১২০ ভোটে জয়ী হয়েছেন তিনি।

কারাগারে থাকা খালিস্তানি নেতা অমৃতপাল সিং পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে ভারতের লোকসভায় লড়ছেন। কংগ্রেস প্রার্থী কুলবীর সিং জিরার বিরুদ্ধে নির্বাচন করছেন তিনি।

কংগ্রেস প্রার্থী কুলবীর সিং জিরাকে ১ লাখ ৯৭ হাজার ১২০ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন খালিস্তানি নেতা অমৃতপাল সিং।

খালিস্তানি নেতা অমৃতপাল সিং আসামের জেলে বন্দি রয়েছেন। সেখান থেকে নির্বাচনে লড়ছেন তিনি। কংগ্রেসের কুলবীর সিং জিরা পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৩১০ ভোট। আর এর বিপরীতে অমৃতপাল সিং পেয়েছেন ৪ লাখ ৪ হাজার ৪৩০ ভোট।

এদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটসঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের আভাস দিয়েছেন বিজেপি নেতা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের লোকসভার নির্বাচনের ৫৪৩টি আসনের মধ্যে ২৫৪টি আসনের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে।

ঘোষিত ২৫৪টি আসনের মধ্যে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল বিজেপি পেয়েছে ১২৬টি আসন। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল রাহুল গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে ৫৪টি আসন। তৃতীয় সর্বোচ্চ ১৮টি আসন পেয়েছে সমাজবাদী দল। আর বাকি আসনগুলো পেয়েছে অন্যান্য দলগুলো।

ভারতে কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে তাদের ৫৪৩টি আসনের মধ্যে ২৭২টি আসনে জয় পেতে হবে। তবে মোদির বিজেপি এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

কারাগারে থেকেও চমক দেখালেন খালিস্তানি নেতা অমৃত পাল সিং

আপডেট সময় ১০:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪