ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন অফিসে বসেই মদ কেনার টাকা দেওয়ার অভিযোগ, অতিরিক্ত জেলা প্রশাসকের ভিডিও ভাইরাল নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ

রাজনীতির মাঠে নেমেই চমক দেখালেন ইউসুফ পাঠান

ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে নতুন ক্যারিয়ার গড়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা অলরাউন্ডার ইউসুফ পাঠান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জাতীয় নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন।

ইউসুফ পাঠানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কংগ্রেস ও বিজেপির দুই দাপুটে নেতার সঙ্গে। অধীর বহরমপুরের পাঁচবারের সংসদ সদস্য। বহরমপুরের রাজনীতিতে অধীরের অনেক প্রভাব। তার দুর্গ দখল করতে বাংলার শাসকদল তৃণমূল এমন একজনকে প্রার্থী করেছিল, ঘটনাচক্রে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতের বরোদার বাসিন্দা।

তবে কঠিন প্রতিপক্ষের সামনে পড়ে দমে যাননি ইউসুফ পাঠান। ফাইনাল ‘ম্যাচের’ জন্য তার প্রস্তুতি ছিল দেখার মতো। লোকসভার প্রার্থী হিসেবে তৃণমূল তার নাম ঘোষণার পর থেকেই একটানা বহরমপুরে পড়ে থেকেছেন ইউসুফ। অবাঙালি হয়ে বাংলা শেখার চেষ্টা করেছেন। রোদে-গরমে নিয়মিত জনসংযোগ করেছেন সাধারণের সঙ্গে। আর মূল ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন একদম স্টেপ আউট করে। অধীরের চেয়ে ৮০ হাজার বেশি ভোটে পেয়ে বহরমপুর থেকে জিতেছেন ইউসুফ পাঠান।

ইউসুফ পাঠান ভারতের হয়ে ৫৭টি ওয়ানডে আর ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। ব্যাট হাতে তিনি সংগ্রহ করেন দুই ফিফটিতে ১ হাজার ৪৬ রান। আর বল হাতে শিকার করেন ৪৬ উইকেট।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ ও ২০১৪ সালে শিরোপাও জিতেন। ২০১৪ সালের আইপিএলে মাত্র ১৫ বলে রেকর্ড দ্বিতীয় দ্রুততম ফিফটি হাঁকান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

রাজনীতির মাঠে নেমেই চমক দেখালেন ইউসুফ পাঠান

আপডেট সময় ১০:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪