ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন

হঠাৎ আজিম হত্যার তদন্ত কর্মকর্তা বদলি, যা বললেন ডিবির হারুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটনকারী পুলিশ কর্মকর্তাকে হঠাৎ বদলি করা হয়েছে।

মঙ্গলবার নেপাল থেকে দেশে ফিরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এমপি আজিম হত্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

একপর্যায়ে এ হত্যা মামলার তদারকি কর্মকর্তাকে হঠাৎ বদলি কেন করা হলো? এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, বদলির বিষয়টি আমাদের পার্ট নয়। এটি পুলিশ সদর দফতরের একটি রুটিন ওয়ার্ক। আশাকরি এটি তদন্তে প্রভাব ফেলবে না।

রোববার পুলিশ সদর দপ্তরের আদেশে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয় তদন্ত কর্মকর্তা শাহিদুর রহমান রিপনকে।

এর আগে পুলিশের এই কর্মকর্তা আলোচিত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা ও বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর ঘটনার রহস্যও উদ্ঘাটন করেছিলেন।

জানা গেছে, কলকাতায় গিয়ে এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শাহিদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। এমপি আনার ও শাহিদুরের বাড়ি একই জেলায়। তিনি নিজস্ব সোর্স ব্যবহার করে ও কলকাতার পুলিশের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দ্রুততম সময়ে এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটন করেন।

এমপি আজিম হত্যাকাণ্ডের তদন্ত করতে তিনি কলকাতায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামানের সহযোগী সিয়াম নেপালে ধরা পড়ার খবর মিললে তদন্তের কাজে নেপাল যান। নেপালে থাকা অবস্থায় তাকে বদলি করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

হঠাৎ আজিম হত্যার তদন্ত কর্মকর্তা বদলি, যা বললেন ডিবির হারুন

আপডেট সময় ০৯:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪