ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে গেছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ট্রেনটির যান্ত্রিকত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ রয়েছে উওরবঙ্গের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ।

জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্টেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়।

প্রায় দেড় ঘণ্টা পর বিকল বগিটিকে রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে যাওয়া হয়েছে। এতে এ রুটে চলাচলকারী সব ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ওই বগিটি বিকল হয়ে পড়ে থাকায় দুপুর ১২টার দিকে রাণীনগর স্টেশনে ঢাকাগামী চিলাহাটী এক্সপ্রেস ট্রেন রাণীনগর স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

রাণীনগর স্টেশন মাস্টার মালিক জানান, ট্রেনের ‘ক’ নং বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে গেছে। যার কারণে এ বগিটি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে গেছে। এ বগি উদ্ধারের কাজ করছেন সংশ্লিষ্টরা। বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কত সময় লাগতে পারে তা বলতে পারেননি তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় ১২:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪