ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম

বরগুনায় আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজানপাড়া গ্রামে একটি বসতঘরে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জুনায়েদ (৭)।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু আবুল কালাম গাজীর ছেলে। তিনি তালতলী চায়না তাপবিদ্যুৎ কেন্দ্রের একজন শ্রমিক।

তালতলী থানার এসআই আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজানপাড়ায় আবুল কালাম গাজী নামের এক স্থানীয় বাসিন্দার বসতঘরে কেরোসিনে জ্বালানো একটি কুপি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় কালামের স্ত্রী বাহিরে থাকায় ঘরে ঘুমিয়ে থাকা ছোট ছেলে জুনায়েদ আগুনে দগ্ধ হয়ে নিহত হয়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও শিশুর মরদেহ উদ্ধার করেন তালতলী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় কালামের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার বদিউজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে রওনা হই। তবে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে শহরে দুটি সভা এবং রাস্তায় মানুষের ভিড় ও প্রচুর গাড়ির কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

বরগুনায় আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:৫২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪