ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম

লোকসভা ভোট: ফলাফলে এগিয়ে মোদির নেতৃত্বাধীন জোট

এবার শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগণনা। এ পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট। ছয় সপ্তাহ ধরে চলা ভোটাভুটির পর আজ মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় গণনা। শুরুতে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট।

আংশিক ফলাফলে সকাল ১০টা নাগাদ দেখা যায়, ২৮১ আসনে এগিয়ে মোদির এনডিএ জোট। রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট এগিয়ে ২১৮ আসনে।

গত ১৯ এপ্রিল শুরু হয় সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোটের মহাযজ্ঞ। ৭ ধাপের নির্বাচনের শেষ ধাপে ভোটাভুটি হয় ১ জুন। লোকসভার ৫৪৩ আসনের জন্য এবার লড়েছেন ৮ হাজার ৩৬০ জন প্রার্থী। সরকার গঠনে প্রয়োজন কমপক্ষে ২৭২ আসন।

এদিকে বুথফেরত জরিপে আবারও নরেন্দ্র মোদির জোটের ভূমিধস বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে তা প্রত্যাখ্যান করেছে বিরোধী ইন্ডিয়া জোট। তৃতীয়বারের মতো মোদি সরকার নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের প্রত্যাবর্তন? সেটি জানতে অপেক্ষা করা লাগছেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

লোকসভা ভোট: ফলাফলে এগিয়ে মোদির নেতৃত্বাধীন জোট

আপডেট সময় ১২:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪