ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের

দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে চৌদ্দগ্রামে দুই ভাই নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে দুটি কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে আপন দুই ভাই নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (০৪ জুন) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন- কাভার্ডভ্যানচালক মো. সাগর ও তার সহকারী বেলাল হোসেন। তারা কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

মিয়া বাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকল গাড়িটিকে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যানের মাধ্যমে ধাক্কা দিয়ে সচল করার চেষ্টা করছিলেন দুই ভাই। এ সময় গাড়িটিকে পেছন থেকে তৃতীয় আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানচালক ও সহকারী দুই ভাই গাড়ির মাঝখানে আটকে যান।তিনি আরও বলেন, দুই গাড়ির মাঝখানে আটকে দুজনই ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে নিহত কাভার্ডভ্যানচালক ও সহকারী দুই ভাইয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে চৌদ্দগ্রামে দুই ভাই নিহত

আপডেট সময় ১২:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪