ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের

রায়বেরেলি ও ওয়েনাডেতে এগিয়ে রাহুল

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের দিকে তাকিয়ে সবাই। দেশটি লোকসভা নির্বাচনের ফল গণনা চলছে। ক্ষমতাসীন এনডিএ নাকি বিরোধী ইন্ডিয়া জোট- এ প্রশ্নে সংবাদমাধ্যমের দিকে তাকিয়ে আছেন কোটি কোটি মানুষ। মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিকভাবে যে ফল পাওয়া যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোট এনডিএ এগিয়ে আছে। এদিকে রাহুল গান্ধী দুটি সিটে এগিয়ে রয়েছেন।

টাইমস নাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার ওয়ানাড ও তার পরিবারের দুর্গ উত্তর প্রদেশের রায়বেরেলিতে এগিয়ে রয়েছেন।

ওয়ানাডে তিনি ১০৩ ভোটে এগিয়ে আছেন। কেরালার বিজেপি পার্টি প্রধান ও লোকসভা প্রার্থী কে সুরেন্দ্ররের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল। এখানে সিপিআইয়ের প্রার্থী অ্যানি রাজা। এদিকে রায়বেরালিতে পোস্টাল ব্যালট গণনাতে তার বিজেপি প্রতিদ্বন্দ্বী দীনেশ প্রতাপ সিংয়ের চেয়ে এগিয়ে রয়েছেন। এ আসনে বহুজন সমাজ পার্টির ঠাকুর প্রসাদ যাদবও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুসারে, ওয়ানাদ আসনে এবার রাহুলের সম্ভাবনা বেশি।

এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ভারতে সরকার গঠন করতে হলে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে কোনো একটি দল বা জোটকে কমপক্ষে ২৭২ আসন পেতে হবে। এ টার্গেট নিয়ে সবপক্ষ দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে নির্বাচনি মাঠে ছিল। আজ দুটি বিধানসভার ফলও একই সঙ্গে গণনা করা হচ্ছে। তা হলো ওড়িশা ও অন্ধ্র প্রদেশ।

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং দক্ষিণের রাজ্যগুলোতে বড় ব্যবধানে জয়ের আশা করছে বিজেপি। দলটির আধিপত্য আছে উত্তরের রাজ্যগুলোতে। এ জন্য গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড হিসেবে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ওড়িশা, কর্নাটক এবং তেলেঙ্গানাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

রায়বেরেলি ও ওয়েনাডেতে এগিয়ে রাহুল

আপডেট সময় ১১:৪০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪