ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

শিবালয়ে কাভার্ড ভ্যান সিএনজি সংঘর্ষ নিহত ২

  • নিলুফা আকতার
  • আপডেট সময় ০৮:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ৭৪৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের শিবালয়ে কাভার্ড ভ্যান চাপায় সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (৩ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার মহাদেবপুর রুমি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবালয় সদর এলাকার লতিফের ছেলে সিএনজি চালক মো. আমিনুল ইসলাম (৫০) এবং উপজেলার আনুলিয়া এলাকার মাইনুদ্দিনের ছেলে সিএনজি যাত্রী রুবেল হোসেন (২৬)। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ ও চালকে আটক করা হয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম জানান, সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর রুমি সিএনজির সামনে পাটুরিয়াগামী একটি কাভার্ড ভ্যান দ্রæতগতিতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিকে আসা সিএনজি চালিত অটোরিকশা চাপা দেয় ওই গাড়িটি। পরে সিএনজি চালককে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী রুবেলকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
তিনি আরো জানান, ঘাতক গাড়িটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ আত্মীয়-স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক

শিবালয়ে কাভার্ড ভ্যান সিএনজি সংঘর্ষ নিহত ২

আপডেট সময় ০৮:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪