ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর প্রকৌশলী অলিউল-ফুয়াদকে ঘিরে গৃহায়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ আত্রাইয়ে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আখাউড়া সীমান্তে পাওয়া শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

শরীর নিয়ে নয় সমালোচনা হোক কাজ ঘিরে : রাশমিকা

দিনের পর দিন কটু কথা শুনে যেতে হচ্ছে। তিনি নাকি বিজয় দেবেরাকোন্ডার প্রেমিকা! ইনস্টাগ্রামে ছোটবেলার ছবি দিলেও সরাসরি ‘যৌনকর্মী’ বলে আক্রমণ করা হয় রাশমিকা মান্দানাকে। তিনি হট প্যান্ট পরলেও বিদ্রুপ করা হচ্ছে, আবার শাড়ি পরলেও। কেন সবাই বিরূপ ‘পুষ্পা’ অভিনেত্রীর প্রতি?

নেটদুনিয়ায় চোখ রেখে ভেঙে পড়েছিলেন রাশমিকা। তা নিয়ে একটি দীর্ঘ পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সেই সঙ্গে ভালোবাসা জানালেন অনুরাগীদের, যারা সব কিছুর মধ্যেও পাশে ছিলেন অভিনেত্রীর।

বর্তমানে ভামশি পাইরিপল্লির পরিচালনায় ‘বরিশু’ ছবির শুটিংয়ে ব্যস্ত রাশমিকা। বিজয় থালাপাতির সঙ্গে সে ছবিতে পর্দা ভাগ করবেন নায়িকা। ক্যারিয়ারের এই সুসময়ে পাশে নিন্দার ছায়া তাকে বারবার পেছনে টেনে নিয়ে যাক— চান না অভিনেত্রী। তার দাবি, ‘আমায় সবাই বুঝবেন এমন কোনো কথা নেই। সবার ভালোবাসা পাওয়ার আশা করি না। কিন্তু তার মানে এই নয় যে, আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়ে যাবেন।’

মনভাঙা এক লেখায় কিছুদিন আগেই রাশমিকা লিখেছেন, ‘সকলকে আমায় পছন্দ করতে বলছি না। সমালোচনা আসুক, কিন্তু সেটা আমার কাজ ঘিরে হোক।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

শরীর নিয়ে নয় সমালোচনা হোক কাজ ঘিরে : রাশমিকা

আপডেট সময় ১১:০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২