ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুই কর্মকর্তার ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন আমরা চাই না চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক: স্বাস্থ্যমন্ত্রী ২৬৭ কোটি টাকার ঋণ, ১৩৩ কোটি টাকা সুদ মওকুফ চান প্রশাসক ফজলুল হক ছাত্রদলের পরিচয়ে অবৈধ বালু উত্তোলন ও পাচারের অভিযোগ, বেপরোয়া জহির গং সিন্ডিকেট স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়ক পরিবহনমন্ত্রী বাগেরহাটের রামপালে ইতু হত্যা মামলার প্রধান তিন আসামি গ্রেপ্তার তাড়াইলে কলেরা টিকার দ্বিতীয় রাউন্ড নিয়ে পরিকল্পনা ও অ্যাডভোকেসি সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, ১,৩২৪ রোগী; মেঝেতেও চিকিৎসা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্কুলশিক্ষকের কারাদণ্ড

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে প্রচারণার অভিযোগে এক শিক্ষককে তিন দিনের জেল দিয়েছেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ইমাম রাজি টুলু।

দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান খান (৪৪) গোসিংগা গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। তিনি উপজেলার রাজেন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গোসিংগা উচ্চ বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোজাম্মেল হক শেখ জানান, বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৬৫ জন। মোট বুথ আটটি। এ কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১২০ ভোট কাস্ট হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন, নারী ভোটার ২ লাখ ৯৯ হাজার ১৭৪ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ছয়জন। মোট ভোটকেন্দ্র ১৪৮টি এবং ভোটকক্ষের সংখ্যা ৯৮৪টি।

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তিনজন, ভাইস চেয়ারম্যান ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুই কর্মকর্তার ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্কুলশিক্ষকের কারাদণ্ড

আপডেট সময় ১২:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪