সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

রাজবাড়ীর কালুখালীতে শিশু ধর্ষণ মামলায় খালিদ হাসান লিটন (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি খালিদ হাসান লিটন আদালতে উপস্থিত ছিলেন। তিনি কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মো. আইয়ুব মণ্ডলের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ মার্চ দুপুরে নিজ বাড়ির উঠানে খেলছিলো দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটি। সেখান থেকে তাকে ডেকে নিজ ঘরে নিয়ে যায় প্রতিবেশি লিটন। ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে সে। পড়ে শিশুটি তার মায়ের কাছে কান্নাকাটি করে বিষয়টি জানালে প্রতিবেশিদের সহযোগিতায় লিটনকে আটক করে পুলিশে দেন তারা। এ ঘটনায় ২১ মার্চ শিশুটির বাবা বাদী হয়ে কালুখালি থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট মো. সাইফুল হক বলেন, শিশু ধর্ষণ মামলায় বিচারক এক বছর দুই মাসের মধ্যে রায় প্রদান করেছে। এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। বিচার প্রার্থী সঠিক বিচার পেয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০৯:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪