ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন তিনি

দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম।

গ্রেপ্তারের নাম মো. মোর্তজা কামাল (৪৫)। বুধবার (৯ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ফোন, ১৪টি সিম কার্ড ও পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন ধরে একটা প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের ফোন দিয়ে তাদের নামে অভিযোগ আছে উল্লেখ করে টাকা দাবি করছিল। মামলাসহ চাকরির ভয় দেখিয়ে বিভিন্ন বিকাশ এবং নগদ নম্বরে টাকা নিচ্ছিল।

গত ১০ আগস্ট এমনই একজন সরকারি কর্মকর্তাকে ফোন করে নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দেন মোর্তজা কামাল। মামলা থেকে রক্ষা এবং চাকরি বাঁচাতে চাইলে ওই কর্মকর্তাকে টাকা দিতে বলেন। টাকা প্রদানের জন্য বিকাশ নম্বরও দেন।

আরও জানা যায়, গ্রেপ্তার আসামিকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম বলেন, এ ধরনের অপরাধ রুখে দিতে আমরা কাজ করছি। ভিকটিমদের আমাদের কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ করছি। আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন তিনি

আপডেট সময় ০৭:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২