ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

বিআরটিসিতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ সভা

রবিবার (৩১ মার্চ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) প্রধান কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো। তাজুল ইসলাম, চেয়ারম্যান, বিআরটিসি। সভায় আরো উপস্থিত ছিলেন বিআরটিসি’র পরিচালক বৃন্দসহ আরো অন্যান্য কর্মকর্তাগণ।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৪ এ ঘরমুখো ঈদ যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দে পরিবহন সেবা দেওয়ার লক্ষ্যে বিআরটিসি কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ নিম্নরূপ:

*বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস উপলক্ষে টিকেট বিক্রি শুরু এবং শেষের তারিখ, অগ্রিম টিকেট বিক্রয়ের স্থান, পরিচালিতব্য রুট, স্ট্যান্ডবাই বাস সংখ্যা ও যোগাযোগ নাম্বারসহ ওয়েবসাইটের ঠিকানা উল্লেখপূর্বক জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারের নিমিত্ত তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ।

*ঈদ উপলক্ষে স্পেশাল বাস সার্ভিস পরিচালনার লক্ষ্যে কারিগরি টিম গঠন ও ডিউটি চার্ট প্রণয়ন।

*বাসের কারিগরি ফিটনেস নিশ্চিতকরণের জন্য ডিপো ম্যানেজারদের নির্দেশনা প্রদান।

*ঈদ স্পেশাল সার্ভিসে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের জন্য সকল বিভাগীয় পুলিশ কমিশনার/জেলা প্রশাসক/পুলিশ সুপার বরাবর পত্র প্রেরণ।

*ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে কোন প্রকার অনিয়ম, টিকিট কালোবাজারী, অতিরিক্ত যাত্রী বহন ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়সহ সার্বিক বিষয় তদারকির জন্য বিআরটিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কমিটি গঠন।

*ঈদ উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটিসি’র প্রধান কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা (টেলিফোন নম্বর: 0241053042) এবং নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি চার্ট প্রণয়ন।

*ঈদ উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক বিআরটিএ’র প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনের জন্য বিআরটিসি’র কর্মকর্তাদের তালিকা প্রণয়ন

* ঢাকা শহরে 50টি গাড়ি রেখে বাকী সব গাড়ি ঈদ সার্ভিসের জন্য ব্যবহার।

সভার সভাপতি পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

বিআরটিসিতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ সভা

আপডেট সময় ০১:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪