ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাৎ: তদন্তে অনিয়মের প্রমাণ মিলল অধ্যক্ষের বিরুদ্ধে পাউবোর কাজে অনিয়ম দেখে কাজ বন্ধের নির্দেশ দিলেন এমপি জালাল উদ্দীন বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ নির্দিষ্ট সময়ে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগ ‘প্রার্থনা করি ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন না শোধরায়’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবন কেনায় বড় অনিয়ম নিজের লেখা গল্পে তৌকীর আহমেদ, সঙ্গে একঝাঁক তারকা ডিসির নেতৃত্বে জমি অধিগ্রহণে ভয়াবহ দুর্নীতি গোলবন্যায় যখন সেট-পিসই ছিল বড় অস্ত্র পুলিশের ডিআইজি মঈনুলের বিরুদ্ধে ময়মনসিংহে ১০০ একর জমি দখলের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধান অতিথি হিসেবে তিনি এ সংবর্ধনা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও অধিনায়ক সাবিনা খাতুন।

এ সময় সাফজয়ী ২৩ জন ফুটবলার ও ১১ জন প্রশিক্ষক ও কর্মকর্তাকে সম্মানা চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা এবং প্রশিক্ষক ও কর্মকর্তাকে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী সাফজয়ী নারী ফুটবলারদের আরও সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান। পরে সাফজয়ী খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর হাতে তাদের চ্যাপিম্পয়ন ট্রফি তুলে দেন।

পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ফুটবল প্রদান করেন বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সাফ উইমেনস টুর্নামেন্টে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা অর্জন করে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও নেপালের বিপক্ষে ২৩ গোল করে। ফাইনালে একটি মাত্র গোল হজম করতে হয় রানার্সআপ নেপালের বিপক্ষে। সাফজয়ী তারকারা দেশে ফিরলে দেশের মানুষ তাদের উষ্ণ সংবর্ধনা দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাৎ: তদন্তে অনিয়মের প্রমাণ মিলল অধ্যক্ষের বিরুদ্ধে

সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

আপডেট সময় ১১:১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২