ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজস্ব কর্মকর্তার দুর্নীতির তথ্য নেওয়ায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি পবিপ্রবির পরিবহন বহরে যুক্ত হলো বিআরটিসির দোতলা বাস পাঁচ কোটির কাজ, ৫০ লাখের লেনদেন, চাপে মামলা: প্রশ্নের মুখে বিএডিসি গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী বড়লেখার দাসের বাজারে বিএনপির মতবিনিময় সভা, প্রধান অতিথি নাসির উদ্দিন আহমেদ মিঠু অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম নাটোরের সাবেক এমপি শিমুলের সহযোগী যুবলীগ নেতা আটক তাহসিফের মৃত্যুরহস্য: বারে মদ্যপান থেকে টঙ্গীর মাঠে যাওয়ার বর্ণনা দীপের পিডিবিকে পাত্তা দিচ্ছে না চট্টগ্রাম বিআরটিএ, বকেয়া বিলের কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ

শহিদ বীর পুলিশ সদস্যদের সমাধি ও মতিঝিল টি এন্ড টি উচ্চ বিদ্যালয়ে শহিদদের গণ কবরে ডিএমপি কমিশনারের শ্রদ্ধা জ্ঞাপন

রাজারবাগে শহিদ বীর পুলিশ সদস্যদের সমাধি ও মতিঝিল টি এন্ড টি উচ্চ বিদ্যালয়ে শহিদদের গণ কবরে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

আজ মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার প্রথম প্রতিরোধ যুদ্ধে শহিদ কনস্টবল আব্দুস সালাম ও মোঃ জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

পরে রাজধানীর মতিঝিল টি এন্ড টি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৯৭১ সালের ২৬ মার্চ কাল রাত্রির পাক দখলদার বাহিনীর বর্বরোচিত গণ হত্যার নির্মম শিকার অজ্ঞাতনামা শহিদদের গণ কবরে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন ডিএমপি কমিশনার।

পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় ডিএমপির ঊর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজস্ব কর্মকর্তার দুর্নীতির তথ্য নেওয়ায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

শহিদ বীর পুলিশ সদস্যদের সমাধি ও মতিঝিল টি এন্ড টি উচ্চ বিদ্যালয়ে শহিদদের গণ কবরে ডিএমপি কমিশনারের শ্রদ্ধা জ্ঞাপন

আপডেট সময় ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪