ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার কালুখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে চাল বিক্রয় শুরু নওগাঁ সীমান্ত থেকে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বিজিবি  দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট ও ভয়াবহ লোডশেডিং ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ৪ আগস্টের গোপন সভার দুই বছর ,এখনো বিচার হয়নি ববির আওয়ামী শিক্ষকদের

বাংলাদেশ-চীন বন্ধুত্ব দৃঢ় থেকে দৃঢ় হয়েছে: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশ ও চীনের বিভিন্ন ক্ষেত্রে ‘দৃঢ় ও গভীর’ রাজনৈতিক আস্থা এবং ‘ফলপ্রসূ কার্যকর সহযোগিতা’ রয়েছে। যা দুদেশের জন্য বাস্তব কল্যাণ বয়ে আনবে।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে পাঠানো চিঠিতে এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট।

চিঠিতে শি জিনপিং বলেন, গত ৫৩ বছরে বাংলাদেশ তার স্বাধীনতা দৃঢ়ভাবে সমুন্নত, অর্থনীতির উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার উন্নয়নে প্রচেষ্টা চালিয়েছে। সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় ভিত্তি স্থাপন করে উল্লেখযোগ্য অর্জন করেছে। চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। দুদেশের মধ্যে বন্ধুত্ব দৃঢ় থেকে দৃঢ় হয়েছে।

চিঠিতে তিনি বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা আরও এগিয়ে নিতে ও চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছেন।

এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে অভিনন্দন বার্তা পাঠান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

বাংলাদেশ-চীন বন্ধুত্ব দৃঢ় থেকে দৃঢ় হয়েছে: শি জিনপিং

আপডেট সময় ০২:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪