ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বিআরটি প্রকল্পের ৭ ফ্লাইওভার চালু

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইন-৩ প্রকল্পের আওতায় ঢাকা-গাজীপুর রুটে নির্মিত সাতটি ফ্লাইওভার আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সচিবালয়ে তার কার্যালয় থেকে ভার্চুয়ালি ফ্লাইওভারগুলো উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ‘এগুলো যাত্রীদের জন্য ঈদ উপহার। মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা এই ফ্লাইওভারগুলো খুলে দিয়েছি।’

এ বছরের মধ্যেই বিআরটি সেবা চালু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, এ প্রকল্প নির্মাণে বিলম্ব হয়েছে। যথাসময়ে শেষ করা সম্ভব হয়নি। এটি বাস্তবায়নে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। তারপরও দেরিতে হলেও কাজটি শেষ হওয়ার পথে।

সেতুমন্ত্রী বলেন, এখন থেকে এই ফ্লাইওভারগুলো দিয়ে যান চলাচল করতে পারবে। যার মধ্যে রয়েছে ৩২৩ মিটার এয়ারপোর্ট ফ্লাইওভার (বাঁ-পাশ), ৩২৩ মিটার এয়ারপোর্ট ফ্লাইওভার (ডান-পাশ), ১৮০ মিটার জসীমউদ্দীন ফ্লাইওভার, ১৬৫ মিটার ইউটার্ন-১ গাজীপুরা ফ্লাইওভার, ১৬৫ মিটার ইউটার্ন-২ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফ্লাইওভার, ২৪০ মিটার ভোগড়া ফ্লাইওভার এবং গাজীপুরের চৌরাস্তায় ৫৬৮ মিটার ফ্লাইওভার।

ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রার বিষয়ে আমরা সভা করেছি। ঈদযাত্রার আগে ও পরে ট্রাক-ভারী পরিবহণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। গাজীপুর কিছুটা সমস্যার কারণ ছিল কিন্তু সেটিও এবার আরও সমাধান হয়ে গেল। এবার ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে। বিআরটি প্রকল্পের জন্য সেরকম দুর্ভোগ হবে না। তবে এবার ময়মনসিংহে যাত্রা স্বস্তিদায়ক হবে। গতবারও আমরা একটি রাস্তা চালু করে দিয়েছিলাম। সেজন্য কিছুটা স্বস্তি হয়েছিল। এবার সাতটি ফ্লাইওভার চালু করে দিচ্ছি, তাতে চলাচল আরও সহজ হবে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের রাজনীতি এত নির্মম যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করার কথাও আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বিআরটি প্রকল্পের ৭ ফ্লাইওভার চালু

আপডেট সময় ০২:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪