ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ২

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুজন মারা গেলেন। এ ঘটনায় দগ্ধদের প্রায় সবার অবস্থাই গুরুতর।

শনিবার সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মনসুর আকনের (৩২) মৃত্যু হয় বলে জানান সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু।

ডা. হোসাইন ইমাম বলেন, গাজীপুরে বিস্ফোরণের ঘটনায় শনিবার সকালে মনসুর নামে একজন আইসিইউতে মারা গেছেন। তার শরীরে শতভাগ দগ্ধ হয়েছিল। এখন পর্যন্ত দুজন রোগী মারা গেলেন।

শুক্রবার সকালে সোলায়মান মোল্লা (৪৫) নামে একজন মারা যান। আর আজিজুল নামে একজন সুস্থ বলে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো ২৯ জন ভর্তি আছেন।

মৃত মনসুরের বড় ভাই আবু জাফর জানান, তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামে। মনসুর গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। স্ত্রী দিনা আক্তার ও দুই মেয়ে গ্রামে থাকেন।

উল্লেখ্য, গত বুধবার কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় শফিকুল ইসলামের ঘরে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। পাশের একটি দোকান থেকে নিজেই একটি গ্যাস সিলিন্ডার কিনে এনে ঘরের ভেতরে চুলার সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সিলিন্ডারের চাবি ভেঙে যায়। এতে গ্যাস ঘরের ভেতরে ছড়িয়ে পড়তে থাকে। তখন তিনি সিলিন্ডারটি বাইরে ফেলে দেন। ফেলে দেওয়ার পরও সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পাশের অন্য একটি ঘরের লাকড়ির চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের ঘরে ও বাইরে থাকা লোকজনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৪ জন দগ্ধ হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ২

আপডেট সময় ০১:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪