ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

সোমালিয়া উপকূলে নোঙর করেছে অপহৃত সেই জাহাজ এমভি আব্দুল্লাহ

ভারত মহাসাগর থেকে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ সোমালিয়ার উপকূলের কাছাকাছি নোঙ্গর করেছে বলে জানিয়েছেন নৌপরিবহণ অধিদফতরের মহাপরিচালক কমোডর এম মাকসুদ আলম।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নৌপরিবহণ অধিদফতরের মহাপরিচালক মুহাম্মদ মাকসুদ আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমালিয়ার দস্যুদলের পক্ষ থেকে যে কোনো সময় যোগাযোগ করা হতে পারে।

যদিও এর আগে এমভি আব্দুল্লাহর অবস্থান জানিয়েছিলেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেছিলেন, আন্তর্জাতিক শিপিং সোর্স থেকে জাহাজটির সর্বশেষ অবস্থানের ছবি পাঠানো হয়েছে।

সে অনুযায়ী সোমালিয়ার উপকূল থেকে প্রায় ৭২ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি। একই গতিতে চলতে থাকলে আজ বিকেল নাগাদ জাহাজটি সোমালিয়া উপকূলে পৌঁছাতে পারে।

তিনি জানান, বাংলাদেশ সময় ভোর ৬টায় তোলা ছবিতে দেখা যায়, ছিনতাই হওয়া জাহাজটির সর্বশেষ অবস্থান সোমালিয়ার গারাকাদ বন্দর থেকে ৭২ নটিক্যাল মাইল দূরে।

শাখাওয়াত হোসেন বলেন, ছবিতে জাহাজটি যে অভিমুখে চলতে দেখা গেছে, সেই অনুযায়ী সেটি সোমালিয়ার গারাকাদ বন্দরের দিকে যাচ্ছিল। যদি বর্তমান গতি অব্যাহত রেখে জাহাজটি চলে, তাহলে আজ বিকালের মধ্যে সেটি সোমালিয়া উপকূলে পৌঁছাতে পারে।

এদিকে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর নিরাপদ উদ্ধারের বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে।

সিনিয়র সহকারী সচিব (আফ্রিকা) মো. ইফতেখার রহমানের সই করা চিঠিতে বলা হয়, জাহাজের ক্রুদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার লক্ষ্যে কৌশল নির্ধারণে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম সভাপতিত্ব করবেন বলে চিঠিতে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

সোমালিয়া উপকূলে নোঙর করেছে অপহৃত সেই জাহাজ এমভি আব্দুল্লাহ

আপডেট সময় ০২:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪