ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জলদস্যুর হাতে আটক বাংলাদেশি জাহাজের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ

ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি একটি জাহাজ নিয়ন্ত্রণে নিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। এরই মধ্যে এ খবর উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও।

বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সংশ্লিষ্ট জাহাজ কোম্পানির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘জলদস্যুরা সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জব্দ করেছে এবং এর ২৩ সদস্যের ক্রুকে জিম্মি করেছে।’

এতে আরও বলা হয়, ‘জাহাজটির মালিক কবির স্টিল রি-রোলিং মিলস জানিয়েছে, মঙ্গলবার (১২ মার্চ) এমভি আবদুল্লাহ মোজাম্বিকের রাজধানী মাপুতো থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল।’

সোমালি জলদস্যুদের ১৫ থেকে ২০ জনের একটি দল জাহাজটি ছিনতাই করেছে বলে জানিয়েছেন কবির স্টিল রি-রোলিং মিলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। খবর আলজাজিরার।

এদিকে এ খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে নিউজ১৮, উইওন, ইন্ডিয়া টিভি নিউজ, রিপাবলিক ওয়ার্ল্ডসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমও।

এছাড়া মার্কিন বার্তা সংস্থা ইউপিআই এবং পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনসহ অন্যান্য গণমাধ্যমেও উঠে এসেছে বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের খবর।

জানা গেছে, ভারত মহাসাগরে জলদস্যুদের কবলেপড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ কবির স্টিল রোলিং মিলসের (কেএসআরএম) মালিকানাধীন। এই কোম্পানির একটি জাহাজ (এমভি জাহানমণি) ২০১০ সালের ৫ ডিসেম্বর ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছিল। সেবার ২৬ জনকে জিম্মি করা হয়েছিল।

১০০ দিন পর তাদের মুক্ত করে এনেছিল কোম্পানি। ফলে জিম্মিদের উদ্ধারে এবারও পূর্বের সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় কবির গ্রুপ।

তবে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা মো. আতিকউল্লাহ খান তার স্ত্রীর কাছে একটি অডিওবার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি জানান, মুক্তিপণ না দিলে সবাইকে এক এক করে মেরে ফেলার হুমকি দিয়েছে সোমালিয়ান জলদস্যুরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জলদস্যুর হাতে আটক বাংলাদেশি জাহাজের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ

আপডেট সময় ০৩:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪