ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

সীমান্তে মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড নয়, দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সীমান্তে মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড নয় মন্তব্য করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড পরিকল্পিত কিছু না, এটি দুর্ঘটনা। এতে দুইপক্ষেরই দোষ থাকে।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে জেলা প্রশাসকদের সম্মেলনের (ডিসি) অংশ নেওয়ার পর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

তারিক আহমেদ সিদ্দিক বলেন, মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলছে এখনো। প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা কারও সঙ্গে আগ্রাসনে যাব না। তবে যেকোনো সমস্যা মোকাবিলায় প্রস্তুত আছে সেনাবাহিনী।

সম্প্রতি দেশে বারবার আগুন লাগার ঘটনা পরিকল্পিত কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিকল্পিত কিনা, তা উড়িয়ে দেওয়া যায় না। হঠাৎ করে পরপর আগুন লাগার ঘটনা কারও গাফিলতির কারণে হচ্ছে কিনা, সেটা খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তবে সাম্প্রতিক বেইলি রোডসহ চট্টগ্রামের চিনির গুদামে আগুন লাগার ঘটনায় অর্থনীতির উপর আঘাত আসতে পারে। বিনিয়োগের ওপর আঘাত আসতে পারে। তবে এখন অর্থনৈতিক পরিস্থিতি ভালোর দিকে। সংকট থেকে বের হওয়ার চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, জনগণের শান্তি ও রোহিঙ্গাদের শৃঙ্খলাভাবে রাখতে কাজ করছে সরকার। শুধু সীমান্ত বা মিয়ানমার নয়, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন, সেটা মানব। সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে সবসময় প্রস্তুত থাকে। দেশের সংকটে সিভিল প্রশাসন ও সেনাবাহিনী একযোগে কাজ করবে।

সীমান্তে আন্তর্জাতিক শক্তি সম্পৃক্ত হতে যাচ্ছে এমন ধারণার কথা জানিয়ে তিনি বলেন বাংলাদেশ সেগুলোতে নাক গলাবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

সীমান্তে মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড নয়, দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট সময় ০২:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪