ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

রমজানে ৯০০ কারাবন্দীকে নিজ খরচে মুক্ত করবেন দুবাইয়ের ব্যবসায়ী

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে অনেক মানুষ কারাগারে বন্দী রয়েছেন। বন্দীদের মধ্যে একজন ২০১৯ সাল থেকে ১ হাজার ১০০ দিরহাম দেনা শোধ করতে না পারায় কারাভোগ করছেন। আরেকজনের ঋণ ৫ হাজার ৩০০ দিরহাম। অন্যজনের ১৫ হাজার দিরহাম শোধ করতে না পেরে জেলের ঘানি টানছেন। কারারুদ্ধ এসব মানুষের মুক্তির আশা ক্রমশ ক্ষীণ হচ্ছিলো।

তবে তাদের জন্য সুখবর হলো আসন্ন রমজান মাস। এ উপলক্ষ্যে তাদের মুক্ত করার ব্যবস্থা নিয়েছেন দুবাইভিত্তিক ভারতীয় জুয়েলারি ব্যবসায়ী ফিরোজ মার্চেন্ট। ঋণগ্রস্ত এইসব মানুষের ঋণ শোধ করার উদ্যোগ নিয়েছেন তিনি । ফিরোজ ঘোষণা দিয়েছেন, মোট ৯০০ কারাবন্দীকে এবার নিজের খরচে মুক্ত করবেন। তবে এ জন্য তাকে গুণতে হবে ১৫ লাখ দিরহাম।

সম্প্রতি আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে তিনি জানান, “কারাবন্দীদের নিয়ে খুব কম মানুষই ভাবেন। এদের অনেকেই খুব বড় মাপের অপরাধী নন। এরা আসলে ভাগ্যের ফেরে পড়েছেন। আর তারা মুক্তি পেয়ে নতুন করে জীবন শুরু করার অধিকার রাখেন। আর তিনি সে কাজটায় মাধ্যম হতে চান।”

এর আগে ২০০৮ সাল থেকেই কারাবন্দীদের মুক্তির কার্যক্রম হাতে নেন এই ব্যবসায়ী। বন্দীদের মুক্তির পর নিজ দেশে ফেরার ব্যবস্থাও করেন তিনি।

জানা যায়, গেল ১৬ বছরের ২০ হাজার মানুষকে তিনি কারার আঁধার জীবন থেকে বাইরের পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রমজানে ৯০০ কারাবন্দীকে নিজ খরচে মুক্ত করবেন দুবাইয়ের ব্যবসায়ী

আপডেট সময় ১১:১৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪