ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিমিয়ার ব্যাংক থেকে ২১৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ইকবাল পরিবারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ ও মামুনুর রশীদের বিরুদ্ধে তদন্তে দুদক নওগাঁর মান্দা চৌদ্দমাইলে দাঁড়িয়ে থাকা ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কা রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪ শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল নীলফামারীর মেহেদীর ঈদের আগেই ঘর বাঁধার স্বপ্ন শেষ ঢাকায় বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ স্বতন্ত্র পরিচালক কামরুলের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিদ্যুৎ খাতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, আরপিসিএলে তিন সদস্যের সিন্ডিকেট

এসএসসি পরীক্ষার ঘুমধুম কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত

বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্তপূর্ণ এবং উদ্বেগের কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সীমান্ত এলাকা পরিদর্শনকালে দুই কর্মকর্তা এমন মন্তব্য করেন। এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, সীমান্তের চলমান পরিস্থিতিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রটি পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর প্রেক্ষিতে উত্তর ঘুমধুমের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসংক্রান্ত প্রক্রিয়া প্রায় চুড়ান্ত।

বিভাগীয় কমিশনার বলেন, সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। সীমান্ত এলাকা ঘুরে পরিস্থিতি অস্বাভাবিক বলা যাবে না।পালিয়ে আশ্রয় নেয়া ৩৩০ বিজিপিসহ অন্যান্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে তোফায়েল বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ মিয়ানমারের মন্ত্রণালয়ের আলোচনা চলছে। ২-৩ দিনের মধ্যে এটা চুড়ান্ত হবে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বলেন, সীমান্ত পরিস্থিতি বিজিবি দেখছেন। আমরা সহযোগিতা করছি। অস্ত্রধারী ২৩ জনকে আটক করে মামলা দিয়েছে। এব্যাপারে তদন্ত সহ আইন প্রক্রিয়া চলছে। অন্যকোনভাবে অপরাধি অনুপ্রবেশ হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা কক্সবাজার পৌঁছে সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত পরিদর্শনে যান। ওখানে সীমান্তের লোকজন ও জনপ্রতিনিধির সাথে আলাপ করেন। এরপর সাড়ে ১২ টার দিকে ঘুমধুম সীমান্ত পরিদর্শনে যান। পরিদর্শনকালে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিমিয়ার ব্যাংক থেকে ২১৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ইকবাল পরিবারের বিরুদ্ধে

এসএসসি পরীক্ষার ঘুমধুম কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত

আপডেট সময় ০৯:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪