ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিমিয়ার ব্যাংক থেকে ২১৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ইকবাল পরিবারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ ও মামুনুর রশীদের বিরুদ্ধে তদন্তে দুদক নওগাঁর মান্দা চৌদ্দমাইলে দাঁড়িয়ে থাকা ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কা রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪ শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল নীলফামারীর মেহেদীর ঈদের আগেই ঘর বাঁধার স্বপ্ন শেষ ঢাকায় বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ স্বতন্ত্র পরিচালক কামরুলের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিদ্যুৎ খাতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, আরপিসিএলে তিন সদস্যের সিন্ডিকেট

নওগাঁর মান্দা চৌদ্দমাইলে দাঁড়িয়ে থাকা ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কা

নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর একটি চলন্ত ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে।

উপজেলার চৌদ্দমাইল পেট্রোল পাম্পের সামনে ট্রাক দুটিতে সিমেন্ট ও ইট বোঝাই ছিল, তিরপাল দিয়ে মোড়ানো। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেন।

একটি ট্রাক অপর ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় ২৫ গজ সামনে ঠেলে নিয়ে যায়। দাঁড়িয়ে থাকা ট্রাকটি অপর একটি ট্রাক্টর-স্কেভেটরকে ধাক্কা দিলে সেটিও ঘুরে স্থানচ্যুত হয়। বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তবে সামান্য আঘাতপ্রাপ্ত হলেও ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দাঁড়িয়ে থাকা ট্রাকটি, যার নম্বর রাজ মেট্রো-ট-১১-০২৮৫, পেছন দিক থেকে ধাক্কা দেয় ঢাকা মেট্রো-ট-২০-০৩৪৮ নম্বরের ট্রাকটি। উল্লেখ্য, ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য, সামান্যর জন্য প্রাণহানি হয়নি। অসতর্ক চালককে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিমিয়ার ব্যাংক থেকে ২১৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ইকবাল পরিবারের বিরুদ্ধে

নওগাঁর মান্দা চৌদ্দমাইলে দাঁড়িয়ে থাকা ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কা

আপডেট সময় ১২:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬