ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা পার্বতীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কুমিল্লার কান্দিরপাড়ে কাজী টাওয়ারে উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী কুমিল্লায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি

মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পিডিএসে (ব্যক্তিগত তথ্য বিবরণী) হোয়াটসঅ্যাপ সুবিধা সংবলিত মোবাইল নম্বরের ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (৩০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়।

মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের উপ-পরিচালক মো. ফিরোজুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোয় ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ (ডিএমএস) অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিং করার ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএসে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এই অবস্থায় যেসব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে উল্লেখিত মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যবহারে উপযোগী নয়, তাদের নম্বরটি হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর দ্বারা আগামী ৫ কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে পিডিএসে আপডেট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অত্যন্ত জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান

মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

আপডেট সময় ০৮:১২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬