সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় লিবিয়া

বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স, ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান নিতে চায় লিবিয়া। অন্যদিকে লিবিয়ার জমি লিজ নিয়ে চুক্তিভিত্তিক চাষাবাদে দেশটির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

রোববার (৬ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত লিবিয়ার নতুন রাষ্ট্রদূত আব্দুল মুতালিব সুলিমান। এ সময় উভয়পক্ষ নিজেদের আগ্রহের কথা জানান। বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার প্রস্তাব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসামান্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্বের দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক আরও উন্নত করতে চায়। বাংলাদেশ ও লিবিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহ্যবাহী ও বন্ধুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে, দুই দেশের জনগণের সুবিধার্থে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় লিবিয়া

আপডেট সময় ০১:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২