ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

আ.লীগের শান্তি সমাবেশ শুরু

আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ শুরু হয়েছে। শনিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় ও নগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিএনপির কালো পতাকা মিছিলের দিন আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশ নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। নির্ধারিত সময়ের আগেই পৌঁছেছেন নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে শান্তি সমাবেশ উপলক্ষ্যে শনিবার দুপুরের পর থেকে সমাবেশস্থলে মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছে বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি আওয়ামী লীগের পক্ষেও স্লোগান দিতে দেখা যায় নারী সংগঠনের নেত্রীদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ মঞ্চের একেবারেই সামনে অবস্থান নিয়েছেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা।

যুব মহিলা লীগের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ সমাবেশস্থলে এসেছেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। তাদের কণ্ঠেও শোনা গেছে বিএনপিবিরোধী ও আওয়ামী লীগের পক্ষের স্লোগান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

আ.লীগের শান্তি সমাবেশ শুরু

আপডেট সময় ০৪:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪