ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার: অর্থমন্ত্রী ব্যর্থ জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রোজার চার মাস আগেই কারসাজি, ছয় পণ্যের দামে সিন্ডিকেটের অভিযোগ লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ‘প্রেমিকের সঙ্গে কক্সবাজারের হোটেলে উঠতে পারবে না অপ্রাপ্তবয়স্ক মেয়েরা’ ভাড়া বাসায় মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজন আটক নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোব শপিং সেন্টারে হামলা-লুটের অভিযোগ, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন এসেনশিয়াল ড্রাগসে জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, নেপথ্যে শামীম আহমেদের স্বজনপ্রীতি হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

কিশোরের পেটের ভেতরে মিললো ১২৫০ ইয়াবা

রাজধানীতে অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা বহনকালে এক কিশোরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। কিশোর অপরাধী হওয়ায় তার নামপ্রকাশ করেনি পুলিশ।

গোয়েন্দা পুলিশ জানায়— গ্রেফতার কিশোরকে হাসপাতালে ভর্তির পর এক্সরে রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসক। পরে তাকে ওষুধ সেবন করিয়ে পায়ুপথ দিয়ে ১২৫০ পিস ইয়াবা বের করা হয়।

jagonews24

দেবাশীষ কর্মকার বলেন, কয়েকজন মাদক কারবারি ইয়াবাসহ গুলিস্তান গোলাপশাহ মাজার এলাকায় অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক কিশোরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে পেটের ভেতরে ইয়াবা বহন করার কথা স্বীকার করে।

তিনি আরও বলেন, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর পেটের এক্সরে করে পরীক্ষা-নিরীক্ষা শেষে ওষুধ সেবন করিয়ে পায়ুপথে ১২৫০ পিস ইয়াবা বের হয়ে আসে। পরে তা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার কিশোরের বিরুদ্ধে মাদক আইনে শাহবাগ থানায় মামলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার: অর্থমন্ত্রী

কিশোরের পেটের ভেতরে মিললো ১২৫০ ইয়াবা

আপডেট সময় ০৪:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২