ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ ‘মঈনউদ্দীন লোটাস এর বিরুদ্ধে সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস জমি নিয়ে বিরোধ, রাতের আঁধারে কৃষকের কাঁচা ধান কেটে নষ্ট স্ত্রীকে হত্যার পর মরদেহ গোপন, ফ্রিজে মিলল মাথা সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী রাজৈরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দরজার সামনে দেয়াল, অবরুদ্ধ বিধবা পরিবার প্রধানমন্ত্রীকে গালি দেওয়া সেই সিফাতের জামিন নামঞ্জুর

সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির আভাস

চলতি সপ্তাহের শেষে অর্থাৎ আগামী ১১ বা ১২ নভেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৬ নভেম্বর)  বিষয়টি জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, আগামী ১১ অথবা ১২ নভেম্বর নাগাদ সাগরে একটা সিস্টেম ডেভেলপ করতে পারে। তবে এখনই নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব নয়। আগামী ১০ নভেম্বর লঘুচাপের বিষয়ে আরও পরিষ্কারভাবে বলা যাবে।

আমাদের নভেম্বরের এক মাস মেয়াদি পূর্বাভাসে সাগরে দুটি লঘুচাপের আভাস দেওয়া হয়েছে। এই দুটি লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে যেহেতু এখনও সাগরে সিস্টেম ডেভেলপ হয়নি, সেহেতু নিশ্চিত করে কিছু বলা যাবে না।

আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এজন্য সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ

সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির আভাস

আপডেট সময় ০১:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২