রংপুর জেলার মিঠাপুকুর ৬নং কাফ্রিখাল ইউনিয়নের কাফ্রিখাল বগুড়া পাড়া গ্রামের ফরহাদ বাবু পিতা মৃত আব্দুল রশিদের জেল,নং২৪০ খতিয়ান.৮১ ও ৮৪ দাগ ১০৩০.১০৮৬.১০৮৩.১০৮৮.১০০৬।খতিয়ান ১০৫ দাগ ১০৪৩। খতি৪১৮ দাগ১০২৮।খতি৪২৬ দাগ ১০২৯.৩২৭ দাগ ১০৩১ খতিয়ান ৩০৪ দাগ১০৩২ মোট ২২৬ শতক জমি লাল ফ্লাগ দিয়ে দখলের অভিযোগ উঠেছে উক্ত এলাকার মদিনার ট্রাস্টের মালিক ও দাদন ব্যবসায়ী মিজানুর রহমানের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট এলাকা ও সরজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের মাঝে লাল ফ্লাগ দেওয়া এবং মদিনা ট্রেডার্স এর সাইনবোর ঝুলিয়ে রেখেছে। এ বিষয়ে ভুক্তভোগী ফরহাদ বাবু দৈনিক আমাদের মাতৃভূমিকে জানায়, কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছে এবং আমার শ্বশুরও কিছুদিন পূর্বে মারা গিয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে ধাতুন ব্যবসায়ী মিজানুর রহমান পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি আমার আদালতের কোন আদেশ নেই তবুও লাল প্লাগ দিয়ে ২২৬ শতাংশ জমি ও পুকুরের সমস্ত মাছ সহ দখল করে নিয়েছেন। এ বিষয়ে মিঠাপুকুর থানায় আমি অভিযোগ করেছি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে জানিয়েছি। আমি মিজানুর রহমানের নিকট থেকে তিনটি ফাঁকা ননজুডিশিয়াল ১০০ টাকার স্ট্যাম্পে ও জায়গীরহাট সোনালী ব্যাংক শাখার তিনটি ফাঁকা চেক দিয়ে কিছু টাকা ধার নেই এই স্প্যাম ও ফাঁকা চেক কে কাজে লাগিয়ে সে আমার জমি দখল করে নিয়েছে আমি দেশবাসীর কাছে বিচার চাই।
এ বিষয়ে দাদন ব্যবসায়ী মিজানুর রহমানের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত তিনটি নন জুডিশিয়াল ১০০ টাকার স্প্যামে স্বাক্ষর করে আমার নিকট থেকে ৮ লক্ষ টাকা গ্রহণ করেন সেই টাকা ফেরত দিতে গরিমসি করছে। পুকুরের লাল ফ্লাগ দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন এটা এমনিতেই দিয়েছি চেকের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি চেয়ে গ্রহণ করি নাই।
তবে সরজমিনে গিয়ে দেখা যায় ভুক্তভোগী পুকুরের উপর নেই কোন আদালতের আদেশ তবুও লাল ফ্লাগ পুকুরের মাঝে বসানো নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান মদিনা ট্রেডার্স এর সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া আছে সহ নানান অপকর্মে লিপ্ত এই দাদুর ব্যবসায়ী।
শহিদুল ইসলাম উত্তরবঙ্গ আবাসিক প্রতিনিধি। 





















