ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মডেলকে গুলি করে হত্যা

ভারতের পাঞ্জাবে সাবেক এক মডেলকে গুলি করে হত্যা করেছেন পাঁচ দুর্বৃত্ত। হত্যার এক সপ্তাহ পর তার মরদেহ পাশের রাজ্য হরিয়ানার একটি খাল থেকে উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।নিহত ওই মডেলের নাম দিব্যা পাহুজা। তার বয়স ২৭ বছর।

পুলিশ বলছে, গত ২ জানুয়ারি দিব্যাকে পাঞ্জাবের গুরগাঁওয়ের একটি হোটেলে নিয়ে যান পাঁচ ব্যক্তি। এরপর সেখানে তাকে মাথায় গুলি করে হত্যা করেন তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হত্যার পর একটি গাড়িতে করে তার লাশ নিয়ে যাওয়া হয়। এরপর সেটি পাঞ্জাবের ভাকরা খালে ফেলে দেওয়া হলে পানিতে ভেসে ভেসে প্রতিবেশী হরিয়ানা রাজ্যে চলে যায়।

হরিয়ানার তোহনা থেকে গুরুগ্রাম পুলিশের একটি দল দিব্যার মরদেহ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ছবি পাঠানো হলে বিষয়টি নিশ্চিত করে দিব্যার পরিবার। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতীয় পুলিশ বলছে, হোটেল মালিককে অশ্লীল ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে দিব্যাকে হত্যা করা হয়েছে। তৎকালীন প্রেমিক ও গুরুগ্রামের গ্যাংস্টার সন্দীপ গাদোলির ভুয়া এনকাউন্টারে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সাল থেকে কারাগারে ছিলেন দিব্যা। তবে গত বছরের জুনে তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মডেলকে গুলি করে হত্যা

আপডেট সময় ০২:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪