ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

তীব্র শীত আর কতদিন, কী বলছে আবহাওয়া অফিস

সারা দেশে জেঁকে বসেছে শীত। বাদ নেই রাজধানীতেও। শীতে কাঁপছে জনজীবন। সেই সঙ্গে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এতে বিপদে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এমন অবস্থায় সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকেও।

দেশের চারটি জেলা- কিশোরগঞ্জ, পাবনা, চুয়াডাঙ্গা এবং দিনাজপুরের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। অব্যাহত থাকতে পারে আরও দুই থেকে তিন দিন। এ ছাড়াও বৃষ্টির পর ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কার কথা বলছেন তারা।

রাজধানীতে সারাদিনে সূর্যের দেখা মিলেছে হাতেগুণে দুয়েকবার। দিন গড়িয়ে রাত নামার সঙ্গে সঙ্গে আরও বেড়েছে ঠান্ডার তীব্রতা। রয়েছে মৃদু কুয়াশাও। হিমেল বাতাসের দাপটে খেটে খাওয়া মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ।

আবহাওয়াবিদরা বলছেন, আজ শনিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কিছু বাড়তে পারে, যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে দিনের বেলা কুয়াশাচ্ছন্ন অবস্থা আরও দু-তিন দিন অব্যাহত থাকবে। এই কুয়াশার কারণে সূর্যের আলো কম থাকায় শীতের যে অনুভূতি তা আরও কদিন অব্যাহত থাকতে পারে।আগামী বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

তীব্র শীত আর কতদিন, কী বলছে আবহাওয়া অফিস

আপডেট সময় ১২:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪