ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের জনতা ব্যাংক এর তৃতীয় তলায়,বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল লিমিটেড এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ ই জানুয়ারি ২০২৪) রোজ সকাল ১০ টার দিকে মাও- রায়হান শরীফের কুরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন,বেস্ট গ্রুপ এর ব্যাবস্থাপনা পরিচালক লায়ন মোঃ কাইছার ইকবাল চৌধুরী।
এছাড়াও মিলাদ মাহফিলে উদ্বোধক হিসাবে অংশ নেন বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল এর পরিচালক মোঃ মহিউদ্দিন চৌধুরী।
মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,,মোঃ বাবুল মিয়া ও সবুজ মিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্ট বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল লিমিটেড। এর মাধ্যমে সকল দেশের ভিসা প্রসেসিং, হজ্ব ও ওমরাহ প্যাকেজ, সকল দেশের ম্যান পাওয়ার কার্ড করা হয়।
এছাড়া সূলভ মূল্যে অভ্যান্তরীন ও আন্তর্জাতিক এয়ার টিকেটসহ বিদেশ গমনে সকল প্রকার সহযোগিতা করা হয়।
রিয়াজ ফরাজি.স্টাফ রিপোর্টার 





















