ভোলার বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় সজিব (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১ জন আহত হয়েছে।
আহত লোকমান (২৬) দেউলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।
আজ বৃস্পতিবার(১১ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের বড় পাতা ৫ নং ওয়ার্ডে মজম বাজারের পূর্ব পাশে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সজিব ও লোকমানের সাথে কিশোর গ্যাংয়ের সদস্যদের কথার কাটাকাটি হয় একপর্যায়ে সজিব ও লোকমানকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। আহত সজিব ও লোকমানকে স্হানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
লোকমানের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বোরহানউদ্দিন থানা সূত্রে জানা যায় – দেউলা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে সিগারেট খাওয়াকে কেন্দ্র করেই নিহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে ওই এলাকায় অভিযান অব্যাহত আছে। এইদিকে সজিবের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
রিয়াজ ফরাজি.স্টাফ রিপোর্টার 





















