ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধের সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

সাড়ে ৭ ঘণ্টা বন্ধের পর দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার চাপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাতে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ফেরিঘাট শাখা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কালবেলাকে জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওযায় দুর্ঘটনা এড়াতে এ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ হয়। আর ফেরি চলাচল বন্ধের কারণে উভয় পাড়ে যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। এতে উভয় ঘাটে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। আর হঠাৎ ফেরি চলাচল বন্ধের কারণে মাঝ নদীতে কয়েকটা ফেরি আটকা পড়ে এবং উভয় পাড়ে ফেরিগুলো নোঙর করে থাকে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুণরায় দৌলতদিয়া-পাটুরিয়া এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে সকাল ১০টার সময় থেকে ফেরি চলাচল আবার শুরু হয়। এ নৌরুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে।

অন্যদিকে বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট কর্তৃপক্ষ কালবেলাকে জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে বর্তমানে ১৬টি লঞ্চ চলাচল করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধের সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

আপডেট সময় ১২:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪