ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মাশরাফীকে মন্ত্রিসভায় দেখতে চান নড়াইলবাসী

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বিজয়ের খবরের পর রাত থেকে বিভিন্ন স্থান থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, বিতরণ করা হয় মিষ্টি। আর এর সঙ্গে সঙ্গেই নড়াইলবাসী দীর্ঘদিনের দাবি মাশরাফী বিন মুর্তজাকে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

জানা গেছে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্তু নড়াইল জেলায় কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মুর্তজা ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। এলাকার উন্নয়নে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মুর্তজা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। গত ২৪ ডিসেম্বর ভোটের মাঠে এসে মাত্র ১৪ দিনে নির্বাচনী এলাকার প্রতিটি এলাকা চষে বেড়ান। ভোটারও তাদের কথা রেখে তাকে বিপুল ভেটে বিজয়ী করেন।

প্রকাশিত ফলে মাশরাফী বিন মুর্তজা পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান। তিনি পেয়ছেন মাত্র ৪ হাজর ৪১ ভোট। ১ লাখ ৮৫ হাজার ৬১ ভোটের ব্যবধানে বিজয়ী হন মাশরাফী বিন মুর্তজা।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন বলেন, মাশরাফী দেশের ক্রিকেটের একজন সফল ক্যাপ্টেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ২ আসনে এমপি হওয়ার পর থেকে এলাকায় অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ হয়েছে। যেটি স্বাধীনতার পর কোনো এমপি করে দেখাতে পারেনি। এজন্য আমরা আমাদের মানবিক এমপি মাশরাফীকে এবার মন্ত্রী হিসেবে দেখতে চাই।

দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন বলেন, সংসদ সদস্য মাশরাফী বিগত পাঁচ বছরে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। মাশরাফীকে মন্ত্রিত্ব দিলে নড়াইলসহ সারা দেশে উন্নয়নের ধারা আরও গতি পাবে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম বলেন, নড়াইলের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। এখানকার মানুষ কখনো নৌকার বিরুদ্ধে যায়নি। প্রধানমন্ত্রীর কাছে নড়াইলবাসীর দাবি, একজন সৎ, যোগ্য, ন্যায়বান ব্যক্তি মাশরাফী বিন মুর্তজা এমপিকে মন্ত্রী হিসেবে দেখতে চায়। আশা করছি প্রধানমন্ত্রী নড়াইলবাসীর চাওয়ার প্রতি সম্মান দেখিয়ে মাশরাফীকে মন্ত্রিত্ব দেবেন।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেদ হাসান বলেন, মাশরাফী আমাদের প্রাণ, আমাদের আবেগ। আমরা এবার মাশরাফীকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।

বিজয়ী হয়ে মাশরাফী নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মন্ত্রিত্ব দেওয়া না দেওয়া প্রধানমন্ত্রীর বিষয়। আমি সংসদ সদস্য ছিলাম। নতুন করে জনগণ পুনরায় নির্বাচিত করেছে। তাদের জন্য কাজ করতে চাই, যাতে নড়াইলের মানুষ ভালো থাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মাশরাফীকে মন্ত্রিসভায় দেখতে চান নড়াইলবাসী

আপডেট সময় ০৭:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪