ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

তীব্র শীতে ফুটপাতে নিম্ন আয়ের মানুষের ভিড়

গত কয়েকদিন ধরে দেশের অন্যান্য এলাকার মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়াতেও বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে সূর্যের মুখ দেখা না যাওয়ায় দিনের বেলায়ও শীতের তীব্রতা বিরাজ করছে। ফলে গত কয়েকদিন ধরে স্বাভাবিকের চেয়ে অতিমাত্রায় শীত অনুভূত হচ্ছে। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ ও নিম্ন আয়ের সাধারণ মানুষ। তারা শীত নিবারণের জন্য ভিড় করছেন রাস্তার পাশের ভ্রাম্যমাণ গরম কাপড়ের দোকানগুলোতে।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন থেকেই ভারী কুয়াশা পড়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর ও ভোরের দিকে এর তীব্রতা আরও বাড়ে। ভোর থেকে সূর্য না ওঠার কারণে বেলা বাড়লেও তাপমাত্রার তেমন তারতম্য ঘটে না। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষজন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ায় নিম্ন আয়ের সাধারণ মানুষ শীত নিবারণের জন্য ভিড় করছেন রাস্তার পাশের ভ্রাম্যমাণ গরম কাপড়ের দোকানগুলোতে।

গরম কাপড় কিনতে আসা মোতাহের মিয়া কালবেলাকে জানান, বেশি দাম দিয়ে গরম কাপড় কেনার তৌফিক নেই তার। তাই সে ফুটপাত থেকে গরম কাপড় কিনতে এসেছে। পুরোনো কাপড়ের দামও বেশি। নিরুপায় হয়ে পরিবারের সদস্যদের জন্য নামমাত্র কিছু গরম কাপড় কেনার চেষ্টা করছেন তিনি।

গরম কাপড় কিনতে আসা আরেক ক্রেতা আবু বক্কর জানান, গত কয়দিনের শীতে পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন তিনি। সারাদিন খেটেখুটে যে টাকা উপার্জন করেন তাতে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তার। এর ওপর শীতের কাপড় কেনা তার জন্য খুবই দুরূহ। তবু শীত সইতে না পেরে শেষমেশ ফুটপাত থেকে গরম কাপড় কিনতে এসেছেন।

ফুটপাতে গরম কাপড়ের বিক্রেতা শঙ্কর দেব বলেন, শীত বাড়ায় গত কয়েকদিন ধরে গরম কাপড়ের বিক্রি অনেক বেড়েছে। আমি প্রতিটি বাজার ও অনেক মোড়ে গরম কাপড় বিক্রি করি। এ বছর তেমন গরম কাপড় বিক্রি না হলেও এ কয়দিন বিক্রি বেড়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

তীব্র শীতে ফুটপাতে নিম্ন আয়ের মানুষের ভিড়

আপডেট সময় ০৬:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪