ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০ এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল

রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া বটতলায় এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- পুঠিয়ার তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. হোসেন (২৫) ও তার ভাতিজা সাঈদ সারোয়ার (২২)।সাঈদ সারোয়ারের বাবার নাম জেকের আলী। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, একটি মোটরসাইকেলে চড়ে সাঈদ সারোয়ার ও মো. হোসেন পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। আর তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল এমপি সাফারি নামের একটি বাস। মোটরসাইকেলের গতি ছিল বেশি।কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ভেতরে ঢুকে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। বেলা পৌনে ১২টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই ছিল।

ওসি আরও জানান, ঘটনার পর বাসের চালক ও সহকারি পালিয়ে গেছে। ঘটনাস্থলে বাস আছে। দুটি লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় জানা যায়নি। জানার চেষ্টা চলছে। পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার

রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৩:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪