ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০ এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

রাজশাহীর ৬টি আসনে ৫ টিতে নৌকা ও ১টিতে কাঁচির বিজয়ী

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে আসনের নৌকার প্রার্থী পাঁচটি ও একটিতে কাচি প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

রোববার রাত সাড়ে দশটার দিকে রাজশাহীর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বেসরকারিভাবে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী ১ লাখ ৩২ হাজার ৫৯২ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।

রাজশাহী ০২ (সদর) আসনে বেসরকারিভাবে কাঁচি প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা ৫৪ হাজার ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ ভোট।

রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনে নৌকার প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ ১ লাখ ৫৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের প্রার্থী আব্দুস সালাম খান ৫ হাজার ২৭৪ ভোট পেয়েছেন।

রাজশাহী-০৪ (বাগমারা) আসনে নৌকার প্রার্থী অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ ১ লাখ ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট।

রাজশাহী ০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা ৮৬ হাজার ৯১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের মো. ওবায়দুর রহমান ভোট পেয়েছেন ৮৩ হাজার ৮৬২।

রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনে নৌকার প্রার্থী শাহরিয়ার আলম ১ লাখ ১ হাজার ৫৯৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী মো. রাহেনুল হক রায়হান পেয়েছেন ৭৪ হাজার ২৭৮।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ

রাজশাহীর ৬টি আসনে ৫ টিতে নৌকা ও ১টিতে কাঁচির বিজয়ী

আপডেট সময় ০৪:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪