চুয়াডাঙ্গা ১ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন ৪ র্থ বারের মত ও চুয়াডাঙ্গা ২ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি আলী আজগর টগর ৪ র্থ বারের মত এমপি নির্বাচিত হয়েছেন।
চুয়াডাঙ্গা ১ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮১ টি। ভোট প্রদানের হার ৩২ শতাংশ।
বেসরকারি ফলাফলে চুয়াডাঙ্গা ১ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন পেয়েছেন ৯৬ হাজার ২ শ ৬৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা পেয়েছেন ৭২ হাজার ৭ শ ৬৮ ভোট ও স্বতন্ত্র ফ্রিজ প্রতীকের প্রার্থী এম এ রাজ্জাক খান রাজ পেয়েছেন ৫৯ হাজার ১শ ৮০ ভোট ।
বিজয়ী প্রার্থী সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন ২৩হাজার ৪ শ ৯৮ ভোটের ব্যবধান জয়ী হয়েছেন। অপরদিকে –
চুয়াডাঙ্গা ২ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৭৩ টি। ভোট প্রদানের হার ৩৪ শতাংশ।
বেসরকারি ফলাফলে চুয়াডাঙ্গা ২ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি আলী আজগর টগর পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫ শ ৯৯ ভোট। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসেম রেজা পেয়েছেন ৫৮ হাজার ৮ শ ৯৫ ভোট।
বিজয়ী প্রার্থী আলী আজগর টগর ৪৮ হাজার ৭শ ০৪ ভোটের ব্যবধান জয়ী হয়েছেন।
চুয়াডাঙ্গা ২ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৭৩ টি। ভোট প্রদানের হার ৩২ শতাংশ।
কামরুজ্জামান চাঁদ : চুয়াডাঙ্গা (জেলা প্রতিনিধি) 





















