আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে মোট কেন্দ্র ১২৩টি। প্রাপ্ত কেন্দ্র ১১৬টি থেকে সর্বোচ্চ ভোট পেলেন সতন্ত্র প্রার্থী মোঃ আসাদুজ্জামান বাবলু, কেটলী প্রতীক নিয়ে মোট ৭৩৯২৭ টি ভোট পেলন।
অপর দিগে সতন্ত্র প্রার্থী মোঃ মশিউর রহমান রাঙ্গা, প্রতীক ট্রাক নিয়ে মোট ২৪৩৩২ টি পেলেন। জাতীয় পার্টি থেকে হোসেন মকবুল শাহরিয়ার, প্রতীক লাঙ্গল নিয়ে মোট ১০৮৯২ টি ভোট পেয়েছেন।
গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার এর কার্যলয় থেকে জনাব মোঃ আসাদুজ্জামান বাবলুকে জেলা প্রশাসক মোবাশ্বের হোসেন রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নাহিদা তামান্না বেসরকারী ভাবে এমপি বিজয়ী ঘোষণা করেন।
উক্ত বিজয়ে রংপুর-১ আসনের জনগণ খুশীতে আত্মহারা।
সেই সাথে মোঃ আসাদুজ্জামান বাবলু বলে জনগণ আমাকে ভোট আমানত দিছে আমি এই আমানতের খেয়ানত করবো না ইনশাআল্লাহ।
মোঃ মোকাররম হোসেন, গংগাচড়া (প্রতিনিধি) 





















